https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না : আইনমন্ত্রী - atv sangbad মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না : আইনমন্ত্রী - atv sangbad মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না : আইনমন্ত্রী - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না : আইনমন্ত্রী

রিপোর্টার নাম / ১৪৭ Time View
Update : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন যে আইনটি করা হচ্ছে, সেটিতে মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না বলে । ফলে মানহানির মামলায় আর গ্রেপ্তারও করা যাবে না। সোমবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির ক্ষেত্রে কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হবে। সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। অনাদায়ে ৩ থেকে ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি রহিতকরণ এবং হেফাজতকরণ রেখে আমরা ‌‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করছি। অনেকগুলো ধারা পরিবর্তন করা হচ্ছে। ৩১ ধারায় আগে ছিল সাত বছরের কারাদণ্ড। এখন সেটি কমিয়ে পাঁচ বছরে আনা হয়েছে। এ ছাড়া ৩২ ধারায় সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধে আগে ছিল ১৪ বছরের সাঁজা এখন সেটি ৭ বছর করা হচ্ছে। পাশপাশি হ্যাকিং সংক্রান্ত অপরাধে অনধিক ১৪ বছরের কারাদণ্ড বা অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এখানে গণমাধ্যমের জন্য আলাদা কোনো প্রভিশন রাখা হয়নি। নতুন সাইবার নিরাপত্তা আইন হলে ডিজিটাল নিরাপত্তা আইন আর থাকবে না। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাগুলো রয়েছে, সেগুলোর কার্যক্রম নতুন আইনের অধীনে চলবে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশন বসবে, ইনশাআল্লাহ তখন আইনটি সংসদে উপস্থাপন এবং পাস করা হবে।

এর আগে, সকালে মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ