https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দক্ষিণে পানি কমেছে, উত্তরে বাড়ছে - atv sangbad দক্ষিণে পানি কমেছে, উত্তরে বাড়ছে - atv sangbad দক্ষিণে পানি কমেছে, উত্তরে বাড়ছে - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

দক্ষিণে পানি কমেছে, উত্তরে বাড়ছে

রিপোর্টার নাম / ৮৭ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার মধ্যে এবার উত্তরে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারি বৃষ্টি এখন দক্ষিণ থেকে উত্তরের দিকে সরে এসেছে। উত্তরাঞ্চলে ও উজানে বৃষ্টি বাড়ায় তিস্তার পানি আজ নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল।

এদিকে ভারি বৃষ্টিতে গতকাল রাজধানীর কোথাও কোথাও তৈরি হয় জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ, কর্মজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল বলেন, ‘কয়েক দিন ধরেই দেশের উত্তরে বৃষ্টি কিছুটা বেড়েছে। সারা দেশে বৃষ্টির বর্তমান প্রবণতা থাকবে আগামী ১৫ বা ১৬ (মঙ্গল বা বুধবার) আগস্ট পর্যন্ত।

এরপর কিছুটা কমে আসতে পারে।’ 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

এদিকে পাউবো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তত্সংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সকাল ৬টা পর্যন্ত। এর প্রভাবে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত যেকোনো সময় তিস্তার পানি ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল বলেন, ‘ভারি বৃষ্টি এখন দক্ষিণ থেকে দেশের উত্তরের দিকে সরে এসেছে। এ ছাড়া উজানেও বৃষ্টি হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় এই ভারি বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।’ 

তিস্তার পানি বিপত্সীমা অতিক্রম করলেও সেটা সর্বোচ্চ ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে জানিয়ে সরদার উদয় রায়হান বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বাড়লেও সেখানে আপাতত বন্যার কোনো ঝুঁকি নেই। চট্টগ্রাম ও পার্বত্য এলাকাতেও এই মুহূর্তে তেমন কিছুর আশঙ্কা নেই।’

পাউবো জানিয়েছে, গতকাল বিকেল ৩টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপত্সীমার ১৭ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে বিপত্সীমার ৮৭ সেন্টিমিটার এবং ধরলার পানি কুড়িগ্রাম পয়েন্টে ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৪৩টিতেই বৃষ্টির খবর মিলেছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১০১ মিলিমিটার।

বিরামহীন বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি

রাজধানীতে গতকালের বৃষ্টিতে মালিবাগ বাজার রোড, নীলক্ষেত-নিউ মার্কেট এলাকার সড়ক, মিরপুর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকাসহ বেশ কিছু সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়। সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ, কর্মজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর আগে শনিবার রাত ৮টা থেকেই রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৮টার দিকে তা রূপ নেয় প্রবল বর্ষণে। রাত ১২টার পর বৃষ্টি ধীরে ধীরে বন্ধ হলেও ভোররাতের দিকে আবার শুরু হয়। রবিবার সকালের দিকে বৃষ্টির তীব্রতা বাড়ে। সকাল থেকে প্রায় দুপুর ২টা পর্যন্ত কখনো গুঁড়ি গুঁড়ি, কখনোবা মুষলধারে বৃষ্টি হতে দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়।

গতকালে বৃষ্টিতে মিরপুরের কোনো কোনো মহল্লায় সকাল ৯টা পর্যন্ত গলির সড়কগুলোতে হাঁটুপানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও দুপুর ১টা পর্যন্ত সেসব সড়কের পানি নামেনি।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার দিকে মিরপুর সেনপাড়া পর্বতা এলাকার প্রায় সব কয়টি গলি, সড়ক ডুবেছিল। পয়োনিষ্কাশন নালা নির্মীয়মাণ থাকায় বৃষ্টির পানির সঙ্গে ময়লা মিশে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ ছাড়া পল্লবীর নিচু এলাকা, শাহ আলী মাজারের পেছনভাগ, দারুসসালাম থানা এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে মনিপুর স্কুলের সামনে মিরপুর ৬০ ফুট সড়ক ডুবে ছিল। স্থানীয় মুদি দোকানি সোলায়মান আলী বলেন, বৃষ্টি হলে এখানে প্রায় দুই দিন পর্যন্ত পানি জমে থাকে। দুপুর দেড়টার দিকেও টোলারবাগের গলি এবং বাঙলা কলেজের সামনের সড়কে জলাবদ্ধতা দেখা যায়।

কুড়িগ্রামে চরাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, ভারি বর্ষণের কারণে গতকাল কুড়িগ্রাম জেলা শহরসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়কে এ সময় হাঁটুপানি জমতে দেখা যায়। প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিচু এলাকা। তলিয়ে গেছে আমন, বীজতলা, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ