https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আতিয়ার স্বপ্নপূরণ - atv sangbad আতিয়ার স্বপ্নপূরণ - atv sangbad আতিয়ার স্বপ্নপূরণ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

আতিয়ার স্বপ্নপূরণ

রিপোর্টার নাম / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ

ছোটবেলা থেকেই হাবিব ওয়াহিদের গানের ভক্ত আতিয়া আনিসা। স্বপ্ন দেখতেন, বড় হয়ে একদিন হাবিব ওয়াহিদের সঙ্গে গান করবেন। আতিয়ার বাবার সঙ্গে হাবিবের পরিচয় ছিল, তবে মেয়ের স্বপ্ন কোনোভাবেই ধরা দিচ্ছিল না। মাঝেমধ্যে হতাশা ঘিরে ধরত, আফসোসও করতেন আতিয়া। অবশেষ আতিয়ার স্বপ্ন পূরণ হলো।
২০১৭ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ওঠেন আতিয়া।

টুকটাক পরিচিতিও পান। ২০১৮ সালের দিকে একটি অনুষ্ঠানে হাবিবের সঙ্গে পরিচয় হয়। আতিয়া তাঁর স্বপ্নের কথা জানান। এর পর থেকে যেখানেই দেখা হতো, আতিয়া নিজের স্বপ্নের কথা বলতেন হাবিবকে।

আতিয়ার স্বপ্নও পূরণ হলো—হাবিব ওয়াহিদের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘হোক বাড়াবাড়ি’ শিরোনামের এই গানের লিরিক্যাল ভিডিও আজ বৃহস্পতিবার হাবিব ওয়াহিদের নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। মারুষার লেখা গানটির সুর ও সংগীতও হাবিবের।

হাবিব ওয়াহিদের সঙ্গে গান করতে পেরে দারুণ খুশি আতিয়া, ‘ভাবতেও অবাক লাগছে, সত্যিই আজ আমার স্বপ্ন পূরণ হচ্ছে! হাবিব ভাইয়ের সঙ্গে আমার ডুয়েট গান প্রকাশিত হচ্ছে। শুধু আমার নয়, আমার মা, বাবা, মামা—সবাই হাবিব ভাইয়ের গানের ভক্ত।

তাঁরাও আজ খুশি। ঢাকার মৌচাকে আমার বাবার ২৫ বছর ধরে গানের অডিও ক্যাসেট, সিডি, ডিভিডির দোকান ছিল। বাবার সঙ্গে অনেক শিল্পীর পরিচয় ছিল। তিনি হাবিব ভাইয়ের গানের বেশি ভক্ত।’

এই শিল্পী আরও বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা হলেই তাঁর সঙ্গে গান গাওয়ার ইচ্ছার কথা বলতাম। আমার নতুন কোনো গান বের হলেই হোয়াটসঅ্যাপে পাঠাতাম। “চল নিরালয়”সহ আমার বেশ কয়েকটি গানের প্রশংসাও করেছেন তিনি। হাবিব ভাই আমাকে আশ্বাস দিয়ে বলতেন, ‘‘অপেক্ষা করো, তোমার কণ্ঠ ভালো, একসঙ্গে কাজ হবে।” কিন্তু আমার মন মানত না।’

তাহলে সুযোগ হলো কীভাবে? জানতে চাইলে আতিয়া বলেন, ‘তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। বছরখানেক আগে হঠাৎ হাবিব ভাইয়ের এসএমএস দেখে চমকে উঠি। হাবিব ভাই স্টুডিওতে যেতে বললেন। গেলাম। আমাকে বললেন, “তুমি তো মেলোডি করো, তোমার ঘরানার বাইরে গিয়ে গান করতে হবে।” তাঁর কথামতো ওই দিন বেশ অনেকক্ষণ অনুশীলন করলাম। এরপর খালি গলায় আমাকে দিয়ে দুটি গান গাওয়ালেন। পছন্দ হয়ে গেল তাঁর। স্বপ্ন হলো সত্যি!’

আতিয়া জানান, ‘হোক বাড়াবাড়ি’ ছাড়া আজ ‘উড়াল পাখির মন’ নামে একটি একক গানও প্রকাশিত হবে। জামাল হোসেনের কথায় গানটির সুর-সংগীত করেছেন মুহিন খান। রঙ্গন মিউজিক থেকে ভিডিও আকারে প্রকাশিত হবে গানটি। এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ