সৈকত মনি, এটিভি সংবাদ
আজ ২৬ মার্চ ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক ও প্রকাশক শেখ মনিরুজ্জামান (এস এম জামান)।
সম্পাদক এস এম জামান বলেন, এবার স্বাধীনতার ৫৩ বছর পূর্তি হলো। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। যারা এ দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগস্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এস এম জামান বলেন, দেশ আজ সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।