চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় হঠাৎ করেই বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে ওই অঞ্চলের একাধিক স্থান থেকে রাতের আঁধারে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে একটি চোরচক্র।ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্রটি গভীর রাতে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিশেষ কৌশলে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের মূল্যবান তামা ও যন্ত্রাংশ নিয়ে চম্পট দিচ্ছে। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে পরদিন সকালে স্থানীয়রা দেখতে পান খালি খুঁটি ঝুলছে। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
বিদ্যুৎ না থাকায় বসতবাড়ির দৈনন্দিন কাজকর্ম বিঘ্নিত হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে । অন্ধকারের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও বয়স্করা।
স্থানীয়