https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কুলাউড়ায় চড় মারার প্রতিশোধ নিতে হত্যা, গ্রেপ্তার ৪ - atv sangbad কুলাউড়ায় চড় মারার প্রতিশোধ নিতে হত্যা, গ্রেপ্তার ৪ - atv sangbad কুলাউড়ায় চড় মারার প্রতিশোধ নিতে হত্যা, গ্রেপ্তার ৪ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

কুলাউড়ায় চড় মারার প্রতিশোধ নিতে হত্যা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৯৭ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ //

মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলার সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরও তিনজন। এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তাররা হলেন- সুমন মিয়া, আতিক মিয়া, আশাইদ মিয়া ও রকিব আলী।

এদিকে আজ (রোববার) দুপুরে জাবেলের বাবা রহমত আলী ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জাবেল নিশ্চিন্তপুরের সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার কথা কাটাকাটির একপর্যায়ে চড় মারেন। ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় সালিশ বৈঠক হয়। জাবেলসহ অন্যরা ওই বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুড়ালের আঘাতে ঘটনাস্থলে জাবেলের মৃত্যু হয়। এছাড়াও হামলায় ৩ জন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, থানার ওসি মো. গোলাম আফছার, এসআই সুজন তালুকদারসহ পুলিশ সদস্যরা। পরে অভিযান চালিয়ে সুমনসহ ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার বলেন, হামলার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ