বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বদূরঝিরি ৮ মাইল পেপে বাগান এলাকায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো (BAT) কোম্পানির
তামাক বোঝাই একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ট্রাকটি মোড় ঘোরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রাকের এজেন্ট ও স্থানীয় লোকজন আহত চালককে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, ওই সড়কে গভীর রাতে ভারী যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।