https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পুলিশ এখনো অপরাধে জড়িত, আইনের আওতায় আনতে বিলম্ব কেন? - atv sangbad পুলিশ এখনো অপরাধে জড়িত, আইনের আওতায় আনতে বিলম্ব কেন? - atv sangbad পুলিশ এখনো অপরাধে জড়িত, আইনের আওতায় আনতে বিলম্ব কেন? - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, এক আহত ৩ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য মেলা বন্ধের দাবিতে উত্তাল গাইবান্ধা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ নাটোরের জুয়ার আসর থেকে নগদ টাকা ও মোবাইলসহ আটক ৫ পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব গ্রেফতার, মামলা দায়ের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত

পুলিশ এখনো অপরাধে জড়িত, আইনের আওতায় আনতে বিলম্ব কেন?

এস এম জামান, এটিভি সংবাদ / ৩১১ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

এস এম জামান, এটিভি সংবাদ //

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে ‘হত্যা মিশনে’ অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের অনেকে এখনো চাকরিতে বহাল রয়েছেন। চানখাঁরপুলে স্কুলছাত্র আনাসসহ সাতজনকে হত্যায় জড়িত কর্মকর্তারা মামলার আসামি হলেও তাদের এখনো গ্রেফতার করেনি পুলিশ। মাঠে কিলিং বাস্তবায়নকারী রমনা জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলামকে সিলেটে বদলি করা হলে নতুন কর্মস্থল থেকে পালিয়ে যান তিনি।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক ও বর্তমান ৯৫২ পুলিশ সদস্য আসামি হলেও মাত্র ২৮ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী নতুন বাংলাদেশের বয়স সাত মাস হতে চললেও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হচ্ছে না কেন? গোটা বিষয়টি হতাশাজনক!

এ বিষয়ে শহিদ পরিবারের সদস্যরা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী ‘পুলিশ লীগের’ জড়িত কর্মকর্তা ও সদস্যদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেছেন, এখনই গ্রেফতার করা না হলে বাকিরাও আত্মগোপনে বা দেশ ছেড়ে পালিয়ে যাবে! চাকরিতে বহাল থাকলে জুলাই হত্যা মামলায় জড়িত অপরাধীদের রক্ষায় অপচেষ্টা চালাবেন তারা। গণহত্যায় ‘হুকুমদাতা’ ও ‘সরাসরি জড়িত’ পুলিশ কর্মকর্তাসহ জড়িত সকল সদস্যকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তার পলায়নের বিষয়টি জানার পরও সুবিধাভোগী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের তাণ্ডব এখনো থামেনি চানখাঁরপুলে। ওইদিন দুপুরের দিকে এডিসি আখতারের নির্দেশে গুলি চালানো হয় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর। এতে স্কুলছাত্র আনাসসহ ঘটনাস্থলেই শহিদ হন সাতজন। বস্তুত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের বিষয়টি জানার পরও সুবিধাভোগী বহু পুলিশ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলন দমনের নামে সারাদেশে নির্বিচার হতাকাণ্ডে মেতে উঠেছিল পুলিশ বাহিনীর বহু সদস্য।

জাতীয় জীবনে গর্ব করার মতো অবদান রেখেছে বাংলাদেশের পুলিশ। এ বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদারদের আক্রমণ রুখে দিয়ে গড়ে তুলেছিল সশস্ত্র প্রতিরোধ। অথচ জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী।

উল্লেখিত সময়ে অপরাধে জড়িত পুলিশ বাহিনীর যে সকল সদস্য সরাসরিভাবে জড়িত ছিলেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার প্রত্যাশা করছেন, দেশের সর্বস্তরের জনগণ।

সম্পাদকীয়/এটিভি০১/১২০৩/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ