https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মেসির বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, পেছাল বিয়ে - atv sangbad মেসির বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, পেছাল বিয়ে - atv sangbad মেসির বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, পেছাল বিয়ে - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

মেসির বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, পেছাল বিয়ে

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে
মেসির বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, পেছাল বিয়ে। সংগৃহীত ছবি

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ//

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আর্জেন্টাইন মহাতারকার বোনের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ।

দুর্ঘটনাটি ঘটে যখন মারিয়া সোল নিজে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সজোরে আঘাত করেন। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং মারিয়া সোল গুরুতর আঘাত পান।

আর্জেন্টিনার সাংবাদিকের বরাতে গোলটডকম জানিয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছে। তার দুটি মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পাশাপাশি একটি গোড়ালি ও একটি কবজির হাড়ও ভেঙেছে। এছাড়া শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সোলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে।

আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক দে ব্রিতো জানিয়েছেন, তিনি এ বিষয়ে সরাসরি মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে যোগাযোগ করেছেন। সেলিয়া নিশ্চিত করেছেন, মারিয়া সোল বর্তমানে বিপদমুক্ত হলেও তার সুস্থ হতে বেশ সময় লাগবে।

এই দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে গুরুতর আঘাত ও দীর্ঘ চিকিৎসার প্রয়োজনের কারণে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মারিয়া সোলের বাগদত্তা জুলিয়ান ‘তুলি’ আরেয়ানো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের একজন সদস্য।

পরিবার সূত্রে মার্কা জানিয়েছে, আপাতত সব ধরনের অনুষ্ঠান ও পরিকল্পনা স্থগিত রেখে মারিয়া সোলের সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে।

মেসি পরিবারের এই দুঃসময়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া সোলের দ্রুত আরোগ্য কামনা করছেন।

এটিভি/এসএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ