https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দ্বিতীয়বার মাস সেরা মুশফিক - atv sangbad দ্বিতীয়বার মাস সেরা মুশফিক - atv sangbad দ্বিতীয়বার মাস সেরা মুশফিক - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

ক্রীড়া ডেস্ক / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

4 / 100 SEO Score

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

মে মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের দিপেন্দ্রা সিং ঐরিকে পেছনে ফেলেছেন তিনি।

মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারী বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল।

গত মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ব্যাট হাতে সফল ছিলেন মুশফিক। দুই টেস্টে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করে ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরার স্বীকৃত পান ৩৯ বছর বয়সী মুশি।

দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা হন মুশফিক। এর আগে ২০২১ সালে মাস সেরা হয়েছিলেন তিনি।

দ্বিতীয়বার আইসিসির মাস সেরা নির্বাচিত হওয়া গর্বের বলে জানান মুশফিক। তিনি বলেন, ‘আবারও আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের। টেস্টের পারফরমেন্সে এই স্বীকৃতি পাওয়ায় আমি আনন্দিত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে তাইজুলেরও গুরুত্বপুর্ণ ভূমিকা আছে। এই সিরিজের স্মৃতি সবাই দীর্ঘদিন মনে রাখবে।’

মুশফিক আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উপরে উঠতে ভূমিকা রেখেছে। এই অর্জন দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সমর্থনের জন্য দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ। সামনের মাসগুলোতেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ