দামুড়হুদা উপজেলা প্রতিনিধি//
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের ০৯ নং ওয়ার্ডের মেম্বর নুর মোহাম্মদ ভগু ও বিএনপির নেতা বাবুর সাথে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দামুড়হুদা মডেল থানা পুলিশ।নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ ভগু মেম্বরের ভাই দামুড়হুদা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সদস্য ও বিএনপির কর্মী ইউনুস আলী ও যুবদল নেতা হাসিবুরকে হেফাজতে নেই পুলিশ।হুদাপাড়া গ্রামের বাবু জানান আমরা এলাকায় মাদক নির্মূলে কাজ করছি। গত কিছু দিন আগে হুদাপাড়া গ্রামের একটা মেয়ে মাতা সহ ধরা পড়ে।তাদের পরিবারের লোকজন সন্দেহ করে আমি ধরিয়ে দিয়েছি।আর এই সন্দেহ করানোর পিছনে নুর মোহাম্মদ ভগু মেম্বর তাদের উসকিয়ে দিয়েছে।গত পরশু রোববার রাতে নুর মোহাম্মদ ভগু মেম্বর আমাকে দেখে গালিগালাজ করে আমি তার কথার প্রতিবাদ করলে সে এসে আমাকে মারধর করে।মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া কি তাহলে আমার অপরাধ।পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ আসে।ঘটনাস্থল থেকে ভগু মেম্বরের ভাই ও ভাইপোকে নিয়ে যায়।এ বিষয়ে জানতে নুর মোহাম্মদ ভগুর মুঠোফোনে বারংবার রিং করলেও তা বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত)আজাদ রহমান কথা বললে তিনি জানান হুদাপাড়ার ঘটনায় ২ জনের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের থানায় আনা হয়।ও ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে তাদের সসম্মানে পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।এ ঘটনায় উভয়পক্ষের কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি বলেও জানান তিনি।