https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ উত্তরায় বাস চাপায় রবিউল ও শাকিব নামের ২ সাংবাদিক নিহত! - atv sangbad উত্তরায় বাস চাপায় রবিউল ও শাকিব নামের ২ সাংবাদিক নিহত! - atv sangbad উত্তরায় বাস চাপায় রবিউল ও শাকিব নামের ২ সাংবাদিক নিহত! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর

উত্তরায় বাস চাপায় রবিউল ও শাকিব নামের ২ সাংবাদিক নিহত!

মো. আশরাফুল ইসলাম। নিজস্ব প্রতিনিধি / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

9 / 100 SEO Score

সম্পাদক এস এম জামান’র শোক!

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা-বিমানবন্দর সড়কের জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মো. রবিউল আলম রাজু (৫৫) এবং দৈনিক সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান (৪৫)। তারা দুজনেই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সাংবাদিকরা আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন উপলক্ষে প্রচারণা এবং আর্জেন্টিনা দলের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উত্তরার জসিমউদ্দীন রোড দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আগামী শনিবার (১৮ জুলাই) উত্তরা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে (ব্যালট নং ১৮) এবং রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদে (ব্যালট নং ২২) প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের অকাল মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে শনাক্ত করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সাংবাদিক নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উত্তরা প্রেসক্লাবের আহবায়ক ও এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান। তিনি বলেন, এ শোক মেনে নেওয়ার মতো নয়। আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় সহযোদ্ধাদের। ঘাতক বাস ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন, সম্পাদক এস এম জামান।

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদকসহ সকল সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ