https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জাপানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮, তীব্র গরমে দুর্ভোগের মধ্যে চলছে উদ্ধার অভিযান - atv sangbad জাপানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮, তীব্র গরমে দুর্ভোগের মধ্যে চলছে উদ্ধার অভিযান - atv sangbad জাপানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮, তীব্র গরমে দুর্ভোগের মধ্যে চলছে উদ্ধার অভিযান - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক

জাপানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮, তীব্র গরমে দুর্ভোগের মধ্যে চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

4 / 100 SEO Score

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। তীব্র গরমের মধ্যেই বৃহস্পতিবার ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি উদ্ধারকর্মীরা।

সরকার সর্বশেষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। একই সঙ্গে কুমামোতো কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের পর সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে ধসে পড়া এইয়ন (অবড়হ) শপিংমলের ধ্বংসস্তূপ থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে ছড়িয়ে আছে কংক্রিট, ইস্পাত ও তারের স্তূপ।

জাপানের কিউশু দ্বীপের কুমামতো প্রিফেকচারের রাজধানী শহর কুমামোতো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘শপিংমল থেকে আমরা ১০ জনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও একজনের শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই। বাকি পাঁচজন গুরুতর ও সামান্য আহত হয়েছেন।’

মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে আগুন লেগেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই দিন কাটাচ্ছেন। সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রবীণ জনগোষ্ঠীর দেশ জাপানে উকি শহরের একটি কমিউনিটি সেন্টারের লবিতে কয়েক শত বয়স্ক মানুষ পাতলা মাদুর বিছিয়ে আশ্রয় নিয়েছেন। প্রচণ্ড গরম থেকে বাঁচতেই তারা সেখানে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘এই আশ্রয়কেন্দ্রগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ সেখানে কেউ চেয়ার-টেবিলের মাঝখানে ঘুমাচ্ছিলেন, আবার কেউ টেলিভিশনের সামনে বসে খবর দেখছিলেন।

তিনি বলেন, ‘আমি বাড়িতে থাকার বা গাড়িতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু গরম খুব বেশি, আর মশারও উপদ্রব রয়েছে।’

চার সন্তানের বাবা ও সুপারমার্কেট কর্মী ৫৩ বছর বয়সী হিরোইউকি মাতসুশিমা বলেন, ‘এমন গরমে বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে যায়।’
অল্পের জন্য রক্ষা-

ভূমিকম্পের পর শপিংমলটি খালি করে ফেলা হয়েছিল। তবে প্রায় ৫০ মিনিট পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তখন ঠিক কতজন কর্মী ভেতরে ছিলেন, তা জানা যায়নি।

৫৬ বছর বয়সী ব্যবসায়ী ফুমিহিকো মাতসুউরা বলেন, সপ্তাহখানেক আগে তিনি ওই শপিংমলেই সর্বশেষ ‘টয় স্টোরি’ চলচ্চিত্রটি দেখেছিলেন।

তিনি এএফপিকে বলেন, ‘আমি এখানে ছিলাম। ঠিক এখানেই ছিলাম। মনে হচ্ছে অল্পের জন্য বিপদ থেকে বেঁচে গেছি।’

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক ও সাদা হেলমেট পরা উদ্ধারকর্মীরা বাঁকানো ইস্পাত, ঝুলে থাকা বৈদ্যুতিক তার ও ছাদের ভাঙা অংশের মধ্যে দিয়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।

একজন সরকারি কর্মকর্তা বুধবার এএফপিকে জানান, ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি লাল-সাদা চিমনির অংশ ধসে পড়ে। এতে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন।

-বিদ্যুৎ ও পানির সংকট-

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২২ হাজার ৬৭০টি পরিবার ও স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার পর্যন্ত প্রায় ৮৪ হাজার বাড়িতে পানির সরবরাহ ব্যাহত ছিল।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মানুষ পেট্রোল ও বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েক শত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ