https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৩ - atv sangbad রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৩ - atv sangbad রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৩ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদন / ২৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

1 / 100 SEO Score

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি জেলায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার আঞ্চলিক সামরিক প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এদিকে কিয়েভ কর্তৃপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে মস্কো। অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যেগুলো প্রতিহত করা কঠিন। রাশিয়ার এসব হামলার ফলে ভবন কেঁপে ওঠার পাশাপাশি পুরো শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রোভারি জেলায় রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

তিনি জানান, হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

এদিকে রাজধানী কিয়েভে এএফপির এক সাংবাদিক জানান, প্রায় এক ডজন বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।

এর আগে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছিল, দেশের উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ