https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার - atv sangbad ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার - atv sangbad ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যে কোন সময় হতে পারে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল বাংলাদেশ ব্যাংকের সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

তথ্য প্রতিবেদন এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: / ৪৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার
ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

1 / 100 SEO Score

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ আগস্ট) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে চৌকস একটি আভিযানিক টহলদল অভিযানটি পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে বিজিবির চৌকস আভিযানিক টহলদলটি ১০ আগস্ট রাত সোয়া ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ