https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ রাজৈরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ! - atv sangbad রাজৈরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ! - atv sangbad রাজৈরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

রাজৈরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ!

রিপোর্টার নাম / ১২৮ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪:১৮ অপরাহ্ন

মাদারীপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

মাদারীপুরের রাজৈরে গৃহবধূকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী সুজন বাইনের (৩৫) বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মিতা মণ্ডল (২১) একই উপজেলার হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মণ্ডলের মেয়ে। তার তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

স্বামী সুজন বাইনের দাবি, তাকে হত্যা করা হয়নি, সে আত্মহত্যা করেছে। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামে শংকর চন্দ্র মণ্ডলের মেয়ের সঙ্গে একই উপজেলার সেনদিয়া গ্রামের সুরেশ বাইনের ছেলে সুজন বাইনের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। মঙ্গলবার গভীর রাতে এই কলহের জের ধরে স্বামী সুজন বাইন তার স্ত্রী মিতা মণ্ডলকে হত্যা করে দোতলা ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ।

নিহত গৃহবধূর পিতা শংকর চন্দ্র মণ্ডল জানান, বিয়ের পর তাদের একটি ছেলেসন্তান হয়। তার চোখের নেত্রনালি বন্ধ থাকায় চিকিৎসার জন্য মাঝে মধ্যে ইন্ডিয়া যেতে হতো। ইন্ডিয়া যাওয়া-আসার খরচ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জেরে আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।

নিহত মিতা মণ্ডলের তিন বছরের ছেলে সুধরমন বলে, আমার বাবা দোকান থেকে এসে আমার মাকে গলা টিপে হত্যা করেছে।

রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ