https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কাউখালীতে বাড়ি থেকে যুবককে তুলে নিয়ে হত্যা! - atv sangbad কাউখালীতে বাড়ি থেকে যুবককে তুলে নিয়ে হত্যা! - atv sangbad কাউখালীতে বাড়ি থেকে যুবককে তুলে নিয়ে হত্যা! - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ওভারটাইমের নিয়ম শিথিল করছে জাপান

কাউখালীতে বাড়ি থেকে যুবককে তুলে নিয়ে হত্যা!

রিপোর্টার নাম / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ২:২৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

পিরোজপুরের কাউখালীতে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে মো. হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব বয়াতি কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুস বয়াতির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের আগে থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলছিল। বুধবার ইফতারির আগেও দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারির সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

এ সময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ