গোপালগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জের ইনচার্জের নেতৃত্বে একটি দল পুলিশ গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম দক্ষিণপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আহসান মোল্লা ওরফে হাসানকে (৩৩) গ্রেপ্তার করে। তিনি আলী আকবরের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও অর্থ লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. আহসান মোল্লা ওরফে হাসানকে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।