https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ টাঙ্গাইলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা! - atv sangbad টাঙ্গাইলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা! - atv sangbad টাঙ্গাইলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

টাঙ্গাইলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা!

রিপোর্টার নাম / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইল থেকে ছানোয়ার হোসেন, এটিভি সংবাদ 

টাঙ্গাইলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে আলী আকবর বাপ্পী (৩৩) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ মে) দিনগত রাত দেড়টার দিকে শহরের পাড় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই হত্যাকান্ড ঘটে। নিহত আলী আকবর বাপ্পী টাঙ্গাইল শহরের ৪ নম্বর ওয়ার্ডের চর দিঘুলীয়া এলাকার মৃত দেলবর বেপারীর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানাগেছে, সোমবার (২২ মে) রাত ১২ দিকে মোবাইল ফোনে এক বড় ভাইয়ের ফোন কল পেয়ে বাপ্পী এলাকার একটি মুদির দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। মঙ্গলবার (২৩ মে) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাপ্পীর স্ত্রী আখী আক্তার শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাপ্পীর ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, সোমবার গভীর রাতে মাছ ব্যবসায়ী আলী আকবর বাপ্পীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পাড় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপ-পরিদর্শক সুলতান উদ্দিন খান ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

প্রকাশ, আলী আকবর বাপ্পী টাঙ্গাইল শহরের পার্ক বাজারে মাছের ব্যবসা করতেন। তিনি তিন সন্তানের জনক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ