https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল - atv sangbad তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল - atv sangbad তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোঃ হারুন উর রশীদের নেতৃত্বে পদযাত্রা সুন্দরবনে জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্যের আত্মসমর্পণ লেনদেন শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

তিউনিসিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

রিপোর্টার নাম / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১:০৩ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ

ফেভারিট হিসেবেই যুব বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনায় পা রেখেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের যুবারা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই ইতালির কাছে হেরে বসে তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিরা। টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।

বুধবার (৩১ মে) রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে শেষ ষোলর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের যুবারা। দলটির হয়ে জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস, একটি করে গোল করেন মার্কোস লিওনার্দো ও ম্যাথিউস মার্টিনস সিলভা দস সান্তোস। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল। তবে বিরতির ঠিক আগে রাবার্ট রেনান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল।

পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল পজিশনে রেখে এগিয়ে ছিল তিউনিসিয়া। প্রতিপক্ষের গোলে ২৪টি শট নিয়েছিল তারা। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। অন্যদিকে ব্রাজিল রেখেছিল ৪৫ শতাংশ বল পজিশন। তারা প্রতিপক্ষের গোলে শট নিয়েছিল ১১টি। সেখান থেকে চারটি গোল আদায় করতে সক্ষম হয় সেলেসাও যুবারা।

শক্তির বিচারে যে ব্রাজিল তিউনিসিয়ার চেয়ে এগিয়ে তা প্রমাণে বেশি সময় নেয়নি সেলেসাওরা। ম্যাচের ১১তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। সফল স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মার্কোস লিওনার্দো।

ম্যাচের ৩১তম মিনিটে মার্কোস লিওনার্দোর অ্যাসিস্ট থেকে ব্রাজিলের লিড দ্বিগুণ করেন আন্দ্র সান্তোস। ২ গোলে পিছিয়ে পড়ে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। তবে বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। প্রথমার্ধ যখন প্রায় শেষের পথে তখনই তিউনিসিয়ান ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট রেনান।

বিরতি থেকে ফিরে ১০ জনের ব্রাজিলকে চেপে ধরে তিউনিসিয়ার যুবারা। তবে ব্রাজিলের রক্ষণভাগের দৃঢ়তা এবং তিউনিসিয়ানদের বোঝাপড়ার অভাবে গোল পেতে ব্যর্থ হয়েছে তারা। উল্টো অতিরিক্ত সময়ে আরও দুই গোল হজম করে দলটি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ম্যাথিউস মার্টিনস। ইনজুরি টাইমের দশম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আন্দ্রে সান্তোস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ