https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শাহজাদপুরের কাশিপুরে আবারও চলছে অবৈধভাবে বালু উত্তোলন! - atv sangbad শাহজাদপুরের কাশিপুরে আবারও চলছে অবৈধভাবে বালু উত্তোলন! - atv sangbad শাহজাদপুরের কাশিপুরে আবারও চলছে অবৈধভাবে বালু উত্তোলন! - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

শাহজাদপুরের কাশিপুরে আবারও চলছে অবৈধভাবে বালু উত্তোলন!

রিপোর্টার নাম / ১৫০ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

প্রশাসনের হস্তক্ষেপ কামনা সচেতন মহলের 

অনুসন্ধানী প্রতিবেদ, এটিভি সংবাদ  

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিপুরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশের পর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ থাকলেও গত ৪ দিন যাবত আবারও বালু উত্তোলনের মহোৎসব চলছে।

প্রশাসনের দাবি পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার কামনা গ্রুপ জিও ব্যাগে বালু  ভর্তি করার জন্য নদী থেকে শ্যালো মেশিন চালিত ট্যাংকি নৌকা দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের দাবি পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগের কাজ ১২ জুন শেষ হয়েছে। ১৩ জুন থেকে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র পুত্র বিএনপি নেতা সজীব ও পৌরজনা ইউনিয়নের আনিছের নেতৃত্বে গালা ইউনিয়নের কাশিপুর মৌজার মারজান ফকির গ্রামের যমুনার পূর্বপাড় থেকে অনামিকা, তায়িম ও আন্নাফী লোড ড্রেজার বসিয়ে বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।

প্রায় ২০/২৫টি বাল্কহেডের মাধ্যমে অবৈধ বালু চলে যাচ্ছে মানিকগঞ্জ, আরিচা, চাঁদপুরে বিভিন্ন পয়েন্টে।

অনুসন্ধানে জানা যায়, শাহজাদপুর উপজেলার কাশিপুর মৌজায় নেই কোন সরকারি ইজারা। তবু দেদারছে ৩টি ড্রেজার দিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছে। একদিকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অন্যদিকে শাহজাদপুরের যমুনা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন।

বালু উত্তোলনের ফলে গত কয়েক দিনে শাহজাদপুরের বেনুটিয়া, কাশিপুর, ব্রাহ্মনগ্রাম, আরকান্দি, বাঐখোলা এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের মুখে অনেকে সরিয়ে নিচ্ছে বসতঘর।

গত ২২ মে, ২০২৩ সিরাজগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল ও গণমাধ্যমে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রচারিত হয়। শাহজাদপুরের সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে সরকারিভাবে কোন বালুমহল ইজারা না হওয়া স্বত্বেও কিছু চিহ্নিত বালু দস্যূ সাবেক মেয়র পুত্র সজীব, আনিছ, মান্নান, হিরক, নাসির ড্রেজার বসিয়ে বাল্কহেডের মাধ্যমে দিনে ও রাতে কাশিপুর মৌজার মারজান ফকিরপাড়া গ্রামের যমুনা নদীর পূর্বপাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বেনুটিয়া ও কাশিপুর গ্রামের ফসলী জমি, বসতবাড়ী, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, পাকা রাস্তা ও সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হতে চলেছে। অবৈধভাবে বালু উত্তোলন চলমান থাকলে এলাকাবাসী সর্বশান্ত হয়ে পথে বসিবে।

শাহজাদপুরের সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান বলেন, শাহজাদপুরের যমুনা নদীতে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। অভিযোগের আলোকে কাশিপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করেছি। আবারোও যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় সে ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, মে মাসের শেষের দিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। আবারোও যদি বালু উত্তোলন শুরু করলে বালুখেকোদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ