https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ, মান বাঁচানোর লড়াই আজ - atv sangbad হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ, মান বাঁচানোর লড়াই আজ - atv sangbad হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ, মান বাঁচানোর লড়াই আজ - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা

হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ, মান বাঁচানোর লড়াই আজ

রিপোর্টার নাম / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

সেই ২০১৪ সালে দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ওই বছরের পর থেকে দেশের মাটিতে তারা একের পর এক সিরিজ জিতেছে। গত শনিবারের আগ পর্যন্ত শুধু ইংল্যান্ডের কাছে দুইবার ওয়ানডে সিরিজ হেরেছে, আর কোনো দলই টাইগারদের ঘরের মাঠে সিরিজ হারাতে পারেনি। গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ।

চট্টগ্রামে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ (১১ জুলাই) মঙ্গলবার বেলা ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। গত দুই ম্যাচে আফগান বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পাশাপাশি বোলিংটাও হয়েছে যাচ্ছেতাই। মাত্র কয়দিন আগে আয়ারল্যান্ডকে নাকানি চুবানি খাওয়ানো বাংলাদেশ দল হুট করেই যেন বদলে গেছে।

অনেকের মতে, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসর নাটকের প্রভাব পড়েছে দলের ওপর। তাই এই ছন্নছাড়া পারফর্মেন্স।

অথচ, গত দেড় বছরে দুই দফায় বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান দল। তাদের রশিদ-নবি-মুজিবরা বাংলাদেশি ব্যাটারদের কাছে অপরিচিত কেউ নন।

কিন্তু এতদিনেও রশিদ-নবিদের বুঝে উঠতে পারেননি সাকিব-লিটনরা। ফলাফল- প্রথম ম্যাচে মাত্র ১৬৯ রান তুলে ডিএল মেথডে ১৭ রানে হার। আর দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় নেমে ১৪২ রানের বিশাল পরাজয়! ওয়ানডে বিশ্বকাপের মাস তিনেক আগে দলের এই হাল চন্দিকা হাতুরাসিংহের কপালে ভাঁজ ফেলবে এটা নিশ্চিত। তবে এটাও সত্য, এই ক্রিকেটাররাই আবার ফর্মে ফিরে সবার মুখে হাসি ফোটাবে। সেটা যত তাড়াতাড়ি হয়, ততই ভালো।

এটিভি/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ