https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নারায়ণগঞ্জে পেশাদার খুনিচক্রের ২ সদস্য গ্রেফতার - atv sangbad নারায়ণগঞ্জে পেশাদার খুনিচক্রের ২ সদস্য গ্রেফতার - atv sangbad নারায়ণগঞ্জে পেশাদার খুনিচক্রের ২ সদস্য গ্রেফতার - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

নারায়ণগঞ্জে পেশাদার খুনিচক্রের ২ সদস্য গ্রেফতার

রিপোর্টার নাম / ১১৩ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পেশাদার খুনিচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড মিতালি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২২ জুলাই) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, জেলার ফতুল্লার ঘোষেরবাগ এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩০) ও দেওভোগ হাসেমবাগ এলাকার নুরু মিয়ার ছেলে রায়হান ওরফে হিটলার রায়হান (২৫)।

র‍্যাব জানায়, গ্রেফতার রাসেল ওরফে বিয়াইস্তা রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা চলমান রয়েছে এবং রায়হান ওরফে হিটলার রায়হানের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা চলমান রয়েছে। তারা উভয়ে ফতুল্লার সিমেন্ট ব্যবসায়ী আফজাল হত্যা মামলার পলাতক আসামি এবং রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল এই হত্যাকাণ্ডের মূলহোতা।
এএসপি নিশাত তাবাসসুম গণমাধ্যমকে জানান, গ্রেফতাররা আফজাল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও পেশাদার কিলার গ্রুপের সদস্য। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন কিলিং মিশনে অংশগ্রহণ করে। শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড মিতালি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদেরকে ফতুল্লা মডেল থানায় দায়ের করা আফজাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিমেন্ট ব্যবসায়ী আফজাল প্রধানের সঙ্গে গ্রেফতারদের দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছরের ৬ এপ্রিল আফজাল প্রধান প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। দেওভোগ মাদ্রাসা মার্কেট সংলগ্ন হাসেমবাগ এলাকায় গ্রেফতারদের নেতৃত্বে ১৫-১৬ জনের সন্ত্রাসী দল আফজালকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওইদিনই ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা কৌশলে আত্মগোপনে থাকে।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ