https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ - atv sangbad ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ - atv sangbad ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

রিপোর্টার নাম / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ

নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আমজাদ হোসেন (৫২) নামে আরও একজন মারা গেছেন। সোমবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমজাদ হোসেন ঝিনাইদহের মহেশপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান বলেন, আমজাদ একটি পরিবহনের কাউন্টারে বসতেন। এ নিয়ে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

নিহতের ছোট ভাই মো. আমির হোসেন বলেন, ‘আমার ভাই একটি যাত্রীবাহী পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার ছিলেন। সোমবার দুপুরে চাষাঢ়া মেইন রাস্তায় হাঁটাহাঁটি করার সময় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।’

এর আগে সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে দুর্ঘটনার কবলে পড়ে ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০) ও পথচারী শাহাবুদ্দিন শাবু (৪৫) মারা যান। শাহবুদ্দিন ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়া থাকতেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে একটি পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যাচ্ছিল। গাড়িটি শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে গেলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হন। আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ সাতজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দফতরের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি কয়েকটি যাত্রীবাহী গাড়িকে চাপা দেয়।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ