https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ একাধিক জন্মসনদ বাতিলে এল নতুন নিয়ম - atv sangbad একাধিক জন্মসনদ বাতিলে এল নতুন নিয়ম - atv sangbad একাধিক জন্মসনদ বাতিলে এল নতুন নিয়ম - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

একাধিক জন্মসনদ বাতিলে এল নতুন নিয়ম

রিপোর্টার নাম / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৪:০৫ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করার নিয়ম ছিল। এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, ব্যক্তি তাঁর সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন। এ জন্য তাঁকে আলাদা করে অনলাইনে আবেদন করতে হবে।

নতুন এই নিয়ম জানিয়ে ৫ জুলাই সারা দেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

জন্ম ও মৃত্যুসনদে নতুন সুবিধা আসছে

তবে নতুন নিয়ম কার্যকর হলেও এখন পর্যন্ত একাধিক জন্মসনদ বাতিলে তেমন সাড়া নেই। তা ছাড়া জন্মনিবন্ধন নিয়ে ঘন ঘন নতুন সিদ্ধান্ত আসায় সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা নতুন নিয়ম সম্পর্কে অবগত নন বলে জানা গেছে।

নতুন নিয়ম নিয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় যে চিঠিটি ইস্যু করেছে, তার শিরোনাম ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বাতিলের অনুমোদন প্রক্রিয়া’। চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তাঁর অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

নতুন নিয়ম সম্পর্কে জানতে চাইলে গত বৃহস্পতিবার রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান  বলেন, একাধিক জন্মসনদধারী ব্যক্তি এখন তাঁর জন্য যে সনদটি প্রয়োজনীয় মনে করবেন, সেটি রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা জানান, অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করার আগের নিয়মে অনেকে বিপাকে পড়ছিলেন। বিশেষ করে, যাঁরা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে প্রথমটির পরিবর্তে দ্বিতীয় বা তৃতীয় জন্মসনদের নম্বর ব্যবহার করেছিলেন, তাঁরা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। কারণ, তখন জন্মসনদের সঙ্গে তাঁদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের তথ্যের গরমিল হয়ে যাচ্ছিল। এই প্রেক্ষাপটে একাধিক জন্মসনদ বাতিলের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ