https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ - atv sangbad ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ - atv sangbad ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

রিপোর্টার নাম / ১৩০ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮:২২ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ বুধবার। ১৯৭১ সালের ২৬ জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। গুলিতে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা।

পরবর্তীতে তাদের উপজেলার সীমান্ত এলাকা লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী নামকস্থানে ১১৭২ নম্বর পিলারের কাছে সমাহিত করা হয়। ওইদিন যুদ্ধে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক তারা।

শহীদদের স্মরণে প্রতিবছরই ২৬ জুলাই নাজিরপুর স্মৃতিসৌধে ও সীমান্তবর্তী লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন: নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন। 
প্রতি বছর নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা দিনটিকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবেই পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং বেলা সাড়ে ১১টায় লেঙ্গুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 
এ ছাড়াও বাদ জোহর মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এবারও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা এসব অনুষ্ঠানে যোগ দেবেন।

এই কর্মসূচি উপলক্ষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. খালেক তালুকদারসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ