https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন চলাচল শুরুর সময় জানালেন রেলমন্ত্রী - atv sangbad ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন চলাচল শুরুর সময় জানালেন রেলমন্ত্রী - atv sangbad ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন চলাচল শুরুর সময় জানালেন রেলমন্ত্রী - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেন চলাচল শুরুর সময় জানালেন রেলমন্ত্রী

রিপোর্টার নাম / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৮:৪৬ পূর্বাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী একথা জানান।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল লাইনের সাথে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। প্রকল্প দুটির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুটি লাইনের প্রকল্পের কাজ একসঙ্গে এগিয়ে চলছে।

আগামী বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ করার ব্যাপারে রেলমন্ত্রী আশা প্রকাশ করেন। এছাড়া ২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেল লাইনের কাজটি শেষ করার পরিকল্পনার কথাও মন্ত্রী জানান।

তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল রান (পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল) শুরু করা হবে। পরে প্রধানমন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

একইসঙ্গে খুলনা থেকে মংলা পর্যন্ত এবং চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত বড় একটি প্রকল্পের কাজ হাতে নেয়ার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কাজটি শুরু করার পরিকল্পনা রয়েছে।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন- পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন ও ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক সেলিম রউফসহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক জানান, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার লাইনের মধ্যে ৭৯ কিলোমিটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকী ৩ কিলোমিটার রেল লাইন স্থাপন হয়ে গেলে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত নতুন রেল লাইনের সাথে পুরাতন লাইন সরাসরি যুক্ত হবে। সেটি হয়ে গেলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ট্রায়াল রান করার ব্যাপারে তিনি আশাবাদী।

কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের ছোট আকৃতির দ্রুত গতির বিশেষ যান গ্যাংকারে চড়ে রেলমন্ত্রী সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া রেল স্টেশনে এসে নামেন। এ সময় স্থানীয় সরকার উপ সচিব, চাষাঢ়া রেল স্টেশন মাষ্টার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা মন্ত্রীকে অভ্যর্থনা জানান। মন্ত্রী প্রায় পনের থেকে বিশ মিনিট চাষাঢ়া রেল স্টেশনে অবস্থান করেন। এ সময় সাংবাদিকদের ব্রিফিং দিয়ে পুনরায় গ্যাংকারে চড়ে ফিরে যান তিনি।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের কাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে তিন মাসের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল মন্ত্রণালয়। তবে প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরু না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন রেলপথের নিয়মিত যাত্রীরা। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১ আগস্ট ট্রেন চলাচল শুরু হলে ভোগান্তি থেকে রেহাই পাবেন অন্তত ৩০ হাজার যাত্রী।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ