https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আনোয়ার খান মডার্ন হাসপাতালে এডিসের লার্ভা, লাখ টাকা জরিমানা - atv sangbad আনোয়ার খান মডার্ন হাসপাতালে এডিসের লার্ভা, লাখ টাকা জরিমানা - atv sangbad আনোয়ার খান মডার্ন হাসপাতালে এডিসের লার্ভা, লাখ টাকা জরিমানা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

আনোয়ার খান মডার্ন হাসপাতালে এডিসের লার্ভা, লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম / ১৮৬ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৮:২৯ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

হাসপাতাল ভবন, বেজমেন্ট ও স্টোর হাউজসহ ছয় স্পটে মশার লার্ভা পাওয়ায় আনোয়ার খান মডার্ন হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

শনিবার (২৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জরিমানা আরোপ ও আদায় করেন। আনোয়ার খান মডার্ন হাসপাতালের জেনারেল ম্যানেজার নুরুল আমিন নেওয়াজকে এ জরিমানা করা হয়।

এ ছাড়া শনিবার দক্ষিণ সিটির আওতাধীন বনশ্রী, নবাবগঞ্জ, লালবাগ, আগামসি লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজি আবদুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন, নাসির উদ্দিন সরদার লেন, স্বামীবাগ, শ্যামপুর বালুর মাঠ, গ্রিন মডেল টাউন, মান্ডা ও মুগদা এলাকায় আরও ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৪ স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মোট তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক ধানমন্ডি-১৫ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও আরেক বাসাবাড়িতে মশার লার্ভা পান। এরপর আনোয়ার খান মডার্ন হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসিফ ৩ নম্বর ওয়ার্ডের বনশ্রী এলাকায় ৫৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এসময় ২টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ ও লালবাগ এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩৩ ও ৪২ নম্বর ওয়ার্ডের আগামসি লেন, বাংলাদেশ মাঠ, পশু হাসপাতাল, হাজি আবদুল মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন ও নাসির উদ্দিন সরদার লেনে ১৭৫টি স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় মশার লার্ভা পাওয়ায় ৫টি স্থাপনার বিরুদ্ধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকায় ৩৯টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। তিনি ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ৫৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর বালুর মাঠ এলাকায় ৬৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এসময় ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সাত নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭১ নম্বর ওয়ার্ডের গ্রিন মডেল টাউন এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এসময় ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিনের অভিযানে সর্বমোট ৪৮২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় সর্বমোট ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ