ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ করার সময় খাবারের খরচ বাবদ একটা অংশ ধরা হয়।
নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী হাজিদের বেঁচে যাওয়া অর্থ ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। খাবার ও প্যাকেজের খরচ কমায় প্রত্যেক হাজি ফেরত পাচ্ছেন ৪৬ হাজার ৭২৫ টাকা। এরই মধ্যে অনেকে এ টাকা উত্তোলন করেছেন। বাকিদের দ্রুত সময়ের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ করার সময় খাবারের খরচ বাবদ একটা অংশ ধরা হয়।
এটিভি/এস