https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল করবে ভারত - atv sangbad হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল করবে ভারত - atv sangbad হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল করবে ভারত - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল করবে ভারত

রিপোর্টার নাম / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

সৈকত মনি, এটিভি সংবাদ

বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে হাসপাতাল তৈরি করবে ভারতের চিকিৎসা প্রতিষ্ঠান ডিসান। আগামী পাঁচ বছরের মধ্যে এ হাসপাতাল তৈরি করা হবে। এই হাসপাতাল তৈরিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সজল দত্ত।

এ সময় তিনি বলেন, হাসপাতাল তৈরির জন্য আমরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলে জায়গা ঠিক করেছি। এর মধ্যে একটি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে। ইতিমধ্যে সরকারের সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। সরকার আগ্রহ প্রকাশ করেছে। সব বিষয়বস্তু বিবেচনায় তারা আমাদের একটি জমির ব্যবস্থা করে দেবে।

তিনি আরো বলেন, ‘চারটি সমস্যা নিয়ে আমাদের হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি আসে। কার্ডিয়াক, ক্যান্সার, নিউরো আর গ্যাস্ট্রো। সে জন্য আমরা ভেবেছি আমরা এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে এ হাসপাতালটি তৈরি করব।  পাশাপাশি অন্যান্য বিষয়ের রোগীরাও এখানে চিকিৎসা পাবে। এর ফলে এদের আর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।

ডিসান হাসপাতালের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ থেকে ভারতে যারা চিকিৎসার জন্য যায় তারা কয়েকটি সুবিধার জন্য যায়। সুবিধাগুলো হলো- সুচিকিৎসা, ন্যায্য খরচ, এয়ারপোর্টের সেবা ও হাসপাতালের সেবা। এসব সুবিধা আমাদের হাসপাতালে বাংলাদেশি রোগীরা পেয়ে আসছে।

নার্সিং সমস্যার কথা উল্লেখ করে সজল দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে ডাক্তার পেতে সমস্যা হবে না। অনেক কোয়ালিফাইড ডাক্তার আমাদের সঙ্গে যোগাযোগ করে আছে। তবে আমাদের বড় চিন্তা হলো, নার্সিং এবং টেকনিশিয়ান সাপোর্ট আমরা ঠিকমতো পাব কি না। এগুলো একটা হাসপাতালের খুবই প্রয়োজনীয় বিষয়। কিন্তু আমাদের নার্সিং ট্রেনিংয়ের বড় অভাব। যথেষ্ট পরিমাণের নার্স উভয় দেশেই নেই। এখন বিশেষ বিষয়ের জন্য বিশেষ নার্স প্রয়োজন হয়। তাই এই সেক্টরটাতে উদ্যোগ গ্রহণ করা উচিত।’

সংবাদ সম্মেলনে সজল দত্তের সঙ্গে তার মেয়ে ও প্রতিষ্ঠানটির পরিচালক শাওলি দত্ত উপস্থিত ছিলেন।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ