https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৮ম চালান মোংলা বন্দরে - atv sangbad বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৮ম চালান মোংলা বন্দরে - atv sangbad বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৮ম চালান মোংলা বন্দরে - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৮ম চালান মোংলা বন্দরে

রিপোর্টার নাম / ১০৫ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে এসে ভিড়ে। পরে দুপুরের পালা থেকে মেশিনারিজ পণ্যগুলো খালাস শুরু করা হয়। যা ৩/৪ দিনের মধ্যে মালামাল খালাস করে বন্দর ত্যাগ করবে পানামা পতাকাবাহী বিদেশি এ জাহাজটি।


স্থানীয় শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর ওপর নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে ব্রিজের জন্য স্টিল স্ট্রাকচার, স্টিল পাইপ ছাড়াও বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে জাহাজটিতে। স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্সের রেলওয়ে সেতুর এটি ৮ম চালান। সোমবার সকাল ১১ টার দিকে মোংলা বন্দরে ৫ নম্বর জেটিতে সেতুর পশ্চিম জোনের মালামাল নিয়ে ভিড়ে বিদেশি এ জাহাজটি। এবারের চালানে আমদানি করা ২৮৪টি প্যাকেজে এক হাজার ৬৭৪. ৯৯৫ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে আসে ‘এমভি হুয়া উইয়ান হোপ’ নামের কোরিয়ান পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক এ জাহাজটিতে।


গত ২ আগস্ট ভিয়েতনামের ‘হাইফং’ বন্দর থেকে এ সকল পণ্য বোঝাই করে ছেড়ে আসা জাহাজটি সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল বোঝাই করা হয়। পরে সেখান থেকে সরাসরি ১৪ আগস্ট মোংলা বন্দর জেটিতে এসে পৌঁছায়। জাহাজটি নৌ-পথ পাড়ি দিয়ে মোংলা বন্দরে পৌঁছাতে সময় লেগেছে ১২ দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে ব্রিজের জন্য আমদানি করা এসব মালামাল কাস্টমসসহ অন্যান্য অফিসিয়ালি কার্যক্রম শেষে এদিন দুপুরের পালা থেকে পণ্য খালাস শুরু করে খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স বি এম রহমান এন্ড কোম্পানি।

দক্ষ শ্রমিক ও জনবল দিয়ে এ সকল পণ্য খালাস করতে সময় লাগবে মাত্র ৩/৪ দিন, যা বার্জ যোগে নদী পথে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প এলাকায় পশ্চিম জোনে নেয়া হবে বলে জানায় স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্সের প্রতিনিধিরা। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এর আরও একটি জাহাজ আসার কথা রয়েছে বলে জানান তারা।

স্থানীয় মেসার্স হক এন্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী বলেন, এর আগেও বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ বোঝাই করে বেশ কয়েকটি জাহাজ মোংলা বন্দরে খালাস করা হয়েছে৷ আগামীতেও প্রকল্পের জাহাজ আসবে এবং খালাস করা হবে।

এর আগে গত ৪ জুলাই ২৩৯টি প্যাকেজে এক হাজার ৯৫২. ৪৪২ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে তিন দিনের মধ্যে পণ্য খালাস করেছিল ‘এমভি এভার ভেনটেজ’ নামের বিদেশি বাণিজ্যিক জাহাজ। দ্রুত সময় পণ্যগুলো খালাস কাজ সম্পন্ন করে মোংলা বন্দর ত্যাগ করেছে। 

 

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ