https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মৌলভীবাজারের পাহাড়ে আরো জঙ্গি আস্তানা - atv sangbad মৌলভীবাজারের পাহাড়ে আরো জঙ্গি আস্তানা - atv sangbad মৌলভীবাজারের পাহাড়ে আরো জঙ্গি আস্তানা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

মৌলভীবাজারের পাহাড়ে আরো জঙ্গি আস্তানা

রিপোর্টার নাম / ৭৬ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:৪৩ পূর্বাহ্ন

 মৌলভীবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় আরো জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল  মঙ্গলবার অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, প্রায় ছয় ঘণ্টার অভিযানে ওই আস্তানা থেকে ১৪টি গুলি ও পাঁচ-ছয় কেজি বিস্ফোরকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

মৌলভীবাজারের পাহাড়ে আরো জঙ্গি আস্তানাআসাদুজ্জামান বলেন, এই আস্তানাটি নতুন। আগের আস্তানা পূর্ব টাট্টিউলি থেকে দলের কিছু সদস্যকে সেখানে নিয়ে রাখা হয়েছিল। তাঁরা বেশ কিছুদিন সেখানে তাঁবু টানিয়ে ছিলেন। এই এলাকা থেকে এ পর্যন্ত মোট ৪০ জঙ্গিকে আটক করা হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে সিটিটিসি, সোয়াত, মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশের ৬০ সদস্যের দল যৌথভাবে কালাপাহাড় এলাকায় অভিযান শুরু করে। আস্তানা শনাক্তের জন্য সোমবার আটক হওয়া জামিল ও রাহাত মণ্ডলকে সঙ্গে নিয়ে যাওয়া হয়।

সোমবার আটক ১৭ জনের মধ্যে সংগঠনের মূল নেতা ইমাম মাহমুদ আছেন কি না জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, এখনো বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। আটককৃতদের মধ্যে একজন চিকিৎসক ও চীনের বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ইঞ্জিনিয়ার রয়েছেন। 

আটককৃতদের মধ্যে চিকিৎসক সোহেল তানজিম ছাড়া বাকিরা হলেন নাটোরের বাগাতিপাড়ার জুয়েল মাহমুদ (২৮), পাবনার সাঁথিয়ার আবির হোসেন (২০), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আরিফুল ইসলাম (৩৪), যশোর সদরের মোল্লাপাড়ার ফাহিম খান (১৭), জামালপুরের বকশীগঞ্জের সোলাইমান (১৯), পাবনার আতাইকুলার আল মামুন ইসলাম (২০), রফিকুল ইসলাম (৩৮), কক্সবাজারের রামুর সাদমান আরেফিন ওরফে ফাহিম (২১), ইরতেজা হাসনাত ওরফে লাবিব (১৯), গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাহাত মণ্ডল (২৪), মাদারীপুরের পূর্ব চিরাইপাড়ার মেহেদী হাসান (২৩), সাতক্ষীরার তালার জুয়েল শেখ (২৪), বগুড়ার সারিয়াকান্দির আশিদুল ইসলাম (২৯), পাবনার আতাইকুলার মামুন ইসলাম (১৯), ঝিনাইদহ সদরের ছয়াছিলের তানজিল রানা (২৪) ও টাঙ্গাইলের ধনবাড়ীর কোয়েল (২৪)।

সিটিটিসি সূত্রে জানা যায়, রাহাত মণ্ডল ও মেহেদী হাসান ওরফে মুন্না চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। মেহেদী এক মাস আগে দেশে ফেরেন। রাহাত ফেরেন ১০ দিন আগে। বিমানবন্দর থেকে বাড়ি না গিয়ে জঙ্গি আস্তানায় চলে যান তাঁরা।

সোহেল তানজিম সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদরের পোড়াবাড়ি এলাকার হেলাল উদ্দিনের ছেলে। রাহাত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আবদুর রহিম মণ্ডলের ছেলে। মেহেদী মাদারীপুর সদর উপজেলার পূর্ব চিরাইপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

অভিযানকারী দলে থাকা সিটিটিসির উপকমিশনার এস এম নাজমুল হক বলেন, রাহাত ও মেহেদীর চিকিৎসক সোহেল তানজিমের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল।

নাজমুল হক আরো বলেন, আটক ১৭ জনের মধ্যে এক কিশোর (১৭) রয়েছে। যশোরের কোতোয়ালি থানার মোল্লাপাড়া আমতলা এলাকায় তার বাড়ি। সে যশোর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ পেয়ে ঢাকার নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পায়। দ্বাদশ শ্রেণিতে উঠে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে যায়। এরপর স্বজনদের ছেড়ে জঙ্গি আস্তানায় চলে আসে।

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ