https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জেলায় জেলায় বিএনপির পদযাত্রা - atv sangbad জেলায় জেলায় বিএনপির পদযাত্রা - atv sangbad জেলায় জেলায় বিএনপির পদযাত্রা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলা: ৩০টি প্রতিষ্ঠানে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

জেলায় জেলায় বিএনপির পদযাত্রা

রিপোর্টার নাম / ১৬৫ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

সরকার পতনের এক দফা দাবিসহ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গসংগঠন।

রাঙামাটি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা করেছে রাঙামাটি জেলা বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) সকালে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মানুম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

চুয়াডাঙ্গা

দুপুরে জেলা বিএনপির উদ্যোগে চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয় পদযাত্রাটি। পরে কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন।
খাগড়াছড়ি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আদালত সড়কে এক সমাবেশ করে।


সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এক দফা দাবি আদায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করে ঘরে ফেরার অঙ্গীকার করে বলেন, সরকার দেশে-বিদেশে বন্ধুহীন হয়ে পড়েছে। নিশিরাতে ভোটের সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। সরকার এখন পালানোর পথ খুঁজছে।

নোয়াখালী

বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে পদযাত্রা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল প্রশাসন।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
যশোর

বেলা সাড়ে ১১টায় শহরের লালদিঘি পাড়ের বিএনপি কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে এসে শেষ হয়। এতে বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশ চালাতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ সরকারের আমলে মানুষের ন্যূনতম অধিকারটুকুও খর্ব হয়েছে।


এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ