লক্ষ্মীপুর, এটিভি সংবাদ
লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিলন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন তিনি বলেন, রায়ের সময় সিএনজি মিলন ও রুবেল নামের দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা অন্যান্য পলাতক রযেছে।