https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ মাদারীপুরে যুবককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড - atv sangbad মাদারীপুরে যুবককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড - atv sangbad মাদারীপুরে যুবককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

মাদারীপুরে যুবককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম / ১৭৪ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন

মাদারীপুর, এটিভি সংবাদ 

মাদারীপুরে শাহাদাত ঘরামী নামে এক যুবককে পরিকল্পিত হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদৌস এ রায় দেন। অভিযুক্তরা আত্মগোপানে থাকায় রয়েছেন, রায় ঘোষণার সময় কেউ উপস্থিত ছিলেননা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেল চালক শাহাদাত ঘরামী কে বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রাম থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন ফজলে, সেন্টু ও মিরাজ। নিহত শাহাদাত একজন মোটরসাইকেল চালক। তাকে মোটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে ডেকে নেয় অভিযুক্ত ফজলে, সেন্টু ও মিরাজ। পরে মাদারীপুরের মস্তফাপুর এলাকার এক নির্জন স্থানে নিয়ে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। মাদারীপুর সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।ঘটনার দু’দিন পরে নিহতের পিতা মোকসেদ ঘরামী মাদারীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মোটরসাইকেল চালক শাহাদাতকে খুনের ঘটনার দোষী সাব্যস্ত হওয়ায় তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অভিযুক্ত তিনজনই বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।

মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিক সিং বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে পেরেছি আসামিরা ভিকটিমকে হত্যা করেছে। মামলার অন্যতম আসামি ফজলের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ছয়টি ডাকাতি ও হত্যা মামলার অস্তিত্ব পায়। এছাড়াও সেন্টু ও মিরাজ নামে দুই আসামি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ তদন্তে প্রমাণ পেয়েছে।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী শাহাদাতের পিতা মোকসেদ ঘরামী বলেন, আমরা চাই আদালত দ্রুত রায় কার্যকর করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ