https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেয়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার - atv sangbad আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেয়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার - atv sangbad আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেয়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

আ.লীগ নেতাদের নির্বাচনে অংশ নেয়ায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা বহিষ্কার

রিপোর্টার নাম / ১০০ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:০৭ অপরাহ্ন

ভাণ্ডারিয়া (পিরোজপুর), এটিভি সংবাদ : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সঙ্গে জড়িত থাকায় এবং পিরোজপুর আ’লীগ নেতাদেi দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ায় পিরোজপুরের স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- জেলার ভা-ারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক এবং নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হুমায়ুন কবির টুটুল।

সংগঠনের জেলা দপ্তর সম্পাদক মো. জালিছ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংগঠনের জেলা সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির সহ সংগঠনের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, জেলার ভা-ারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক পিরোজপুর-১ (নেছারাবাদ, ভা-ারিয়া ও কাউখালী) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে কাজ করছেন।

এ ছাড়া নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হুমায়ুন কবির টুটুল পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে প্রচারণা করছেন। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সংগঠনের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলীয় পদ থেকে অব্যাহতিসহ বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কৃত ওই নেতাদের দাবি স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এমন অভিযোগ দিয়ে দলীয় পদ থেকে তাদের অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ