নাটোর, এটিভি সংবাদ
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোনো ভোটার যদি বলেন তিনি আতঙ্কে রয়েছেন, বা বাধা সৃষ্টি করা হয়েছে। তাহলে কোনো প্রমাণ বা সাক্ষী লাগবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।
ভোটাররা নির্দ্বিধায় ভোটকেন্দ্রে আসবেন এবং যাকে খুশি তাকে ভোট দেবেন। সেজন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসকের হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রার্থীদের আচরণবিধি ভঙ্গে মনিটরিং জোরদার করা হচ্ছে। প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক প্রার্থীকে শোকজ করা হয়েছে।