নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তুরাগ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশন এসে পৌঁছায়। ওইসময় ট্রেনটির ইঞ্জিন ঢাকার দিকে ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।