নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল ও গমের দাম কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই চালের দাম কমতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, চলমান শীতে, বিশেষ করে তীব্র কুয়াশায় বীজতলা নষ্ট হচ্ছে এবং ধান শুকাতে ঝামেলা হচ্ছে। এদিকে আজ থেকে চালের দাম নিয়ন্ত্রণে ৮ বিভাগে অভিযান চালানো হবে। এ সময় কোনো মজুত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।