https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পাবনায় আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ৪ - atv sangbad পাবনায় আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ৪ - atv sangbad পাবনায় আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ৪ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

পাবনায় আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইলিং, গ্রেপ্তার ৪

রিপোর্টার নাম / ১৫১ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৩:১২ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি, এটিভি সংবাদ 

স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে ছবি সংগ্রহ করে তা ‘‘আপত্তিকরভাবে’ এডিট করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াসহ নানাভাবে ব্ল্যাকমেইলিং করত একটি চক্র। সেই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, বিল বাদুড়িয়া এলাকার মো. শাহরিয়ার কবির আকাশ, পাবনা পৌর এলাকার রাধানগরের মো. ইমন আহাম্মেদ (২০) ও শালগাড়িয়া এলাকার মো. হাসিবুল হাসান তন্ময় (২২)।

পুলিশ সুপার জানান, ফেসবুকে হয়রানির শিকার হয়ে একাধিক স্কুল-কলেজপড়ুয়া ভুক্তভোগী ছাত্রীদের পরিবার পাবনা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায়। তারা অভিযোগ করে, মেয়েদের ছবি তাদের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা- ইসিসিপি’, ‘দ্যা বস’, ‘দ্যা রোস্ট হাউস’, ‘সত্য কথন ও ইসলাম’, ‘পাবনার অজানা তথ্য’ সহ নানা ফেসুবক পেজে এডিট করা আপত্তিকর ছবি পোষ্ট করে আসছিল একটি চক্র। পরে ফেসবুক পেজ থেকে ওই ছবিগুলো ডিলিট করতে পেজের এডমিনরা ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে। তাদের দাবি মতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোষ্ট করার হুমকি দেওয়া হতো। এমন অভিযোগের পরই পুলিশ অভিযানে নামে এবং অভিযানের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা- ইসিসিপি’ এর এডমিন ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, ইমন আহাম্মেদ ও শাহরিয়ার কবির আকাশ, ‘সত্য কথন ও ইসলাম এবং ‘দ্যা বস’ এর পেজের এডমিন হাসিবুল হাসান তন্ময়কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পাবনা জেলায় এসব চক্রের সাইবার বুলিংয়ের শিকার হয়ে বহু ভুক্তভোগী সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয়ে ‘আত্মহত্যা’র পথ বেছে নিচ্ছে, অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তাই গ্রেপ্তার আসামিদের বাহিরে আরও বেশ কিছু গ্রুপের এডমিন রয়েছে যারা প্রতিনিয়ত সাইবার বুলিং করে যাচ্ছে। তারা আমাদের নজদারিতে আছে। যে বা যারাই সাইবার ক্রাইম বা সাইবার বুলিংয়ের জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডিএম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ