https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইলদের - atv sangbad বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইলদের - atv sangbad বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইলদের - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইলদের

রিপোর্টার নাম / ২৩৫ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

আহসান হাবীব, এটিভি সংবাদ 

প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রী-এমপিসহ হাইপ্রোফাইলদের।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাতে বার্তায় বলা হয়, বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি  কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

সূত্র বলছে, বিদেশ যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে।

জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী এটিভি সংবাদকে জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে। সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে।

এখন পর্যন্ত জানা যাচ্ছে— শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ