https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ডিএমপিতে সেনাবাহিনীর সহায়তায় ২৯ থানার কার্যক্রম শুরু - atv sangbad ডিএমপিতে সেনাবাহিনীর সহায়তায় ২৯ থানার কার্যক্রম শুরু - atv sangbad ডিএমপিতে সেনাবাহিনীর সহায়তায় ২৯ থানার কার্যক্রম শুরু - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ডিএমপিতে সেনাবাহিনীর সহায়তায় ২৯ থানার কার্যক্রম শুরু

রিপোর্টার নাম / ২০৩ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫৩ থানার মধ্যে ২৯ থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। সেনাবাহিনীর সহায়তায় এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ডিএমপির তেজগাঁও বিভাগে ৬টি থানার মধ্যে ৩টি থানার কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টায় তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা।

গণবিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এরপরই বিক্ষুব্ধ জনতা ডিএমপির প্রায় ৪৪টি থানায় হামলা চালায়। সেদিন থেকে বন্ধ হয়ে পড়ে থানার কার্যক্রম। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় ২৯টি থানার কার্যক্রম শুরু করেন তারা।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ২৫ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কোম্পানি অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন বলেন, তেজগাঁও বিভাগে ৬টি থানার মধ্যে ৩টি থানার কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার স্বল্প পরিসরে কাজ চলছে। এরই মধ্যে থানাগুলোতে অনেক পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। বাকিরাও আসতে শুরু করেছেন। আমরা আশা করছি দুপুরের মধ্যে আমাদের সব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেবেন। আমরা ডিসিশন নিয়েছি থানা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পুলিশ সদস্যদের বাঁচাতে হবে, তারা জনগণের সেবক। তাদের আবার পুনর্গঠিত করার সুযোগ দিতে হবে।

মেজর সাখাওয়াত বলেন, আমরা এ এলাকায় ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, স্কাউট, বিএনসিসি ও আনসার বাহিনীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সমন্বয় সভা করেছি। পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করতে তারা আমাদের আশ্বস্ত করেছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আমরা অনেক ভুল করেছি। মানুষের সঙ্গে আমাদের অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমরা জনগণের সেবক, জনগণই আমাদের মূল। আপনারা থানায় আসুন, সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ