https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলে আটক - atv sangbad নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলে আটক - atv sangbad নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলে আটক - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৬১ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ 

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২২ জন জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ১০৮ কেজি ইলিশ, ৭ লক্ষ ১৮ হাজার ৬০০ মিটার জাল, ৬টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত ১২টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ২২ জেলেকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে দুটি মামলা করা হয়। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌপুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ