https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা জাহিদুল! - atv sangbad চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা জাহিদুল! - atv sangbad চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা জাহিদুল! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নৈতিকতাবোধ থেকেই অফিস থেকে হাসিনার ছবি সরিয়ে ছিলাম : জাবি অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা জাহিদুল!

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ / ২৪৪ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ // 

চুয়াডাঙ্গা শহরে নির্মাণাধীন ভবনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বিএনপির নেতা জাহিদুল ইসলাম সোহেলকে (সোহেল রানা) দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরোনো হাসপাতাল পাড়ায়। নির্মাণাধীন বাড়ির মালিক নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীনের করা চাঁদাবাজির মামলায় গত মঙ্গলবার রাতে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

এদিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের ঘটনায় চুয়াডাঙ্গা পৌর বিএনপি বুধবার রাতেই শহরের কোর্টপাড়ায় দলীয় কার্যালয়ে জরুরি সভা ডাকে। পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নেতাদের নিয়ে সভা ডাকা হয়। সভায় সবার সম্মতি নিয়ে জাহিদুল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে রাতেই সিরাজুল ইসলাম ও মাহমুদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় ব্যবসায়ী নুরুজ্জামান একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। গত ৫ আগস্টের পর বিএনপির নেতা জাহিদুল ইসলামসহ ১০ থেকে ১২ জন মোটা অঙ্কের চাঁদা দাবি করেন এবং সেই চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে থাকেন। দাবি করা চাঁদার টাকা না পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা সম্প্রতি নির্মাণাধীন ভবনের কাছ থেকে ৬ গাড়ি ইট, ২ হাজার ইটের অন্য ১টি গাড়ি, ২ মেট্রিক টন রড ও ৩০ ঘনফুট কাঠ জোর করে নিয়ে যান।

ভুক্তভোগী নুরুজ্জামান বিষয়টি প্রতিবেশী ও স্বজনদের জানান। এতে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে তার (নুরুজ্জামানের) ক্ষতি করার হুমকি দেন। তার বাড়ির সামনে থেকে ৬ জানুয়ারি দুই হাজার ইটের আরও একটি গাড়ি জোর করে নিয়ে যান তারা। উপায় না পেয়ে নুরুজ্জামান তার বাড়ি নির্মাণের জন্য কেনা ৬০ গাড়ি ইট অন্যজনের কাছে বিক্রি করে দেন। মঙ্গলবার সেসব ইট ট্রাকে করে সরানোর সময় জাহিদুল ইসলাম ও তার অনুসারীরা বাঁধা দেন। তারা হুমকি দিয়ে বলেন, ১০ লাখ টাকা চাঁদা না দিলে ইট সরাতে দেবেন না।

এ ঘটনায় নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর-থানা পুলিশের কাছে অভিযোগ করেন। পরে দুপুরে শহরের কোর্টপাড়া থেকে জাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। রাতে মামলা নেওয়া হলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিএনপিতে থাকা এ ধরনের চাঁদাবাজদের কারণে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান। তিনি বলেন চাঁদাবাজ যেই হোক তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করাই হবে বর্তমান জনসাধারণের একমাত্র কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ