https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বায়ুদূষণ বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ - atv sangbad বায়ুদূষণ বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ - atv sangbad বায়ুদূষণ বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

বায়ুদূষণ বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ / ১৯০ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ //

সাত দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আগের দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে তাগিদ দিয়েছেন আদালত। এসব বিষয়ে ২৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তারা বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি ও অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন।

আদালতে আইনজীবী মনজিল মোরশেদ জানান, ঢাকার বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৯ সালে একটি রিট আবেদন করে। ওই রিটের শুনানি শেষে আদালত শহর ও এর আশপাশের এলাকার বায়ুদূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়। পরে এ বিষয় নিয়ে কার্যকরী পদক্ষেপ না নিলে এইচআরপিবির ফের আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এবং অধিকাংশ নির্দেশনা পালন না করায় সম্প্রতি ঢাকা শহর বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। অথচ কর্তৃপক্ষ ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত কিছু পদক্ষেপ গ্রহণ করায় ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছিল। কিন্তু পরে নির্দেশনাগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় ঢাকা শহর আবারও বায়ুদূষণের শীর্ষ শহরে পরিণত হয়েছে, যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ জন্য বিষয়টি ফের হাইকোর্টের নজরে নেওয়া হয়েছে।

হাইকোর্টের ৯ দফা নির্দেশনাগুলো হলো ঢাকা শহরে মাটি, বালি ও বর্জ্য পরিবহনকারী ট্রাক ও অন্যান্য গাড়িতে মালপত্র ঢেকে রাখা, নির্মাণাধীন এলাকায় মাটি, বালু, সিমেন্ট, পাথর, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, সিটি করপোরেশন কর্তৃক রাস্তায় পানি ছিটানো, রাস্তা, কালভার্ট, কার্পেটিং ও খোঁড়াখুঁড়ি কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা, কালো ধোঁয়া নিঃসরণকৃত গাড়ি জব্দ করা, সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও এটি বাস্তবায়ন করা, অবৈধ ইটভাটা বন্ধ করা, পরিবেশ লাইসেন্স ব্যতীত চলমান টায়ার ফ্যাক্টরি বন্ধ করা, মার্কেট ও দোকানগুলোর প্রতিদিনের বর্জ্য ব্যাগ ভরে রাখা ও অপসারণ নিশ্চিত করতে সিটি করপোরেশনের পদক্ষেপ নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ