https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জ ও টঙ্গীতে অভিযান - atv sangbad অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জ ও টঙ্গীতে অভিযান - atv sangbad অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জ ও টঙ্গীতে অভিযান - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জ ও টঙ্গীতে অভিযান

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ / ২০৪ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদক, এটিভি সংবাদ // 

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বা অপসারণের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে আলাদা আলাদা মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বেশ কিছু লাইন অপসারণ করা হয়েছে। দিনব্যাপী এই অভিযান পরিচালনার নেতৃত্ব দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

অভিযান পরিচালনাকালে তালাবদ্ধ একটি অবৈধ প্রিন্টিং কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতে তালা ভেঙে প্রবেশ করে চারটি প্রিন্টিং টেবিলে চল্লিশটি বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়। ফলে গ্যাসের উৎসলাইন তাৎক্ষণিকভাবে কিল করে গ্যাস সরবরাহ বন্ধ এবং কারখানার ০১টি কম্প্রেসার, ৪০টি বার্নার, ৪৪টি বল বাল্ব, দেড় ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট হাউজ লাইন অপসারণ করা হয়েছে।

তালাবদ্ধ কারখানার ভেতরে কাউকে না পাওয়ায় এবং উক্ত কারখানার মালিকের তথ্যাদি নিশ্চিত না হওয়ায় তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর সংশ্লিষ্ট জোনের ডিজিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আরেকটি অভিযানে জেলা প্রশাসন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বড়দেওড়া, টঙ্গী এলাকায় আনাস ডেনিম প্রসেসিং ওয়াশিং নামক ০১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই এলাকায় অন্য একটি বেনামি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।  কিন্তু প্রতিষ্ঠানটি তালাবদ্ধ থাকায় কারখানার অভ্যন্তরে প্রবেশ এবং জরিমানা করা সম্ভব হয়নি। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৬০ ফুট ৩/৪” লাইন অপসারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ