https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২০ শ্রমিক! - atv sangbad শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২০ শ্রমিক! - atv sangbad শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২০ শ্রমিক! - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২০ শ্রমিক!

ওবায়দুল কবির, এটিভি সংবাদ / ১৯৯ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ২:০৯ অপরাহ্ন

ওবায়দুল কবির, এটিভি সংবাদ //

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কারখানার এক শ্রমিক জানান, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ছোট্ট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ