https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিক্রি হচ্ছে দুই ট্রেনের টিকিট - atv sangbad চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিক্রি হচ্ছে দুই ট্রেনের টিকিট - atv sangbad চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিক্রি হচ্ছে দুই ট্রেনের টিকিট - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিক্রি হচ্ছে দুই ট্রেনের টিকিট

এম. মতিন (চট্টগ্রাম), এটিভি সংবাদ / ২৭১ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

এম. মতিন (চট্টগ্রাম), এটিভি সংবাদ //

আগামী ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নিয়মিত  চলাচল করবে দুটি নতুন ট্রেন। এরমধ্যে একটি ‘প্রবাল এক্সপ্রেস’ অপরটি ‘সৈকত এক্সপ্রেস’। ট্রেন দুটি প্রতিদিন চারবার চলাচল করবে। ট্রেনে চার ক্যাটাগরির টিকিটে ভাড়া সর্বোচ্চ ৩৪০ টাকা থেকে সর্বনিম্ন ১৮৫ টাকা। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন যাত্রী পরিবহন শুরু করবে। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন দুটি ট্রেন চারবার আসা যাওয়া করবে। নিয়ম অনুযায়ী ১০ দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হয়। যদিও গত ২২ জানুয়ারি থেকে বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা হয়নি। পরদিন বেলা ১১টার পর টিকিট বিক্রি শুরু হয়। অনলাইন এবং রেলওয়ে স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারি ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে।

প্রতিদিনই কাউন্টার গিয়ে টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। আর চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি বাস্তবায়ন হওয়ায় আনন্দিত এ অঞ্চলের যাত্রীরা।

কক্সবাজার বাস টার্মিনালের বাসিন্দা শামসুল আলম বলেন, দীর্ঘদিন পর এই রুটে স্থায়ী ট্রেন চালু হওয়ায় আমাদের জন্যে সুবিধা হয়েছে। দুটি ট্রেন নিয়মিত চলাচল করলে আমাদের সবার জন্যে উপকার হবে। পরিবার নিয়ে চট্টগ্রাম যাবো, তাই ট্রেনের টিকিট করতে আইকনিক রেল স্টেশনের কাউন্টারে এসেছি। প্রবাল এক্সপ্রেস থেকে টিকিট নিয়েছি। টিকিট হাতে পেয়ে খুবই ভালো লাগছে।

আমিন রুবেল নামের আরেক যাত্রী বলেন, আগে চট্টগ্রাম- কক্সবাজার স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যেত না। এখন দুটি ট্রেন কক্সবাজার-চট্টগ্রাম রুটে দিয়েছে। এতে খুবই ভালো হয়েছে। এখন সবসময় ট্রেনের টিকিট পাব বলে আশা করছি।

কক্সবাজার আইকনিক রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন নিয়ে যেতে খরচ লাগবে সর্বনিম্ন ১৮৫ টাকা আর সর্বোচ্চ ৩৪০ টাকা। গত ২০ জানুয়ারি রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে ট্রেন দুটি চলাচলের বিষয়টি জানিয়ে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়। প্রতিটি ট্রেনে ৭৪৩টি আসন থাকবে এবং ১৬টি কোচ নিয়ে চলাচল করবে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী এটিভি সংবাদকে জানান, নতুন রেলপথ চালুর পর ঢাকা থেকে দুই জোড়া স্থায়ী ট্রেন চললেও চট্টগ্রাম থেকে কক্সবাজার চলাচল করা ট্রেনটি ছিল অস্থায়ী। স্থানীয়দের চাহিদার কথা বিবেচনায় নিয়ে দুই জোড়া আন্তঃনগর ট্রেন উভয়পথে চালানো হবে। ১ ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিবহন করবে দুটি ট্রেন।

Cox2

কক্সবাজার চেম্বার অব কমার্স সভাপতি আবু মোর্শেদ চৌধুরী এটিভি সংবাদকে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কক্সবাজার-চট্টগ্রাম রুটে নিয়মিত ট্রেন চলাচল। অবশেষে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে। এটা শুধু পর্যটনের খাতে নয়, এই রুটে দুই জোড়া ট্রেনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। একই সঙ্গে অনুরোধ করছি, এই রুটে যেন পণ্যবাহী ট্রেনও দেওয়া হয়।

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময় সূচি

সৈকত এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। আর প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। চট্টগ্রামে পৌঁছানোর পর প্রবাল এক্সপ্রেস আবার বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে। সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে রওনা দিয়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। তবে, সোমবার সাপ্তাহিক বন্ধের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে।

যেসব স্টেশনে সৈকত ও প্রবাল এক্সপ্রেস থামবে

সৈকত এক্সপ্রেস ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।

অন্যদিকে প্রবাল এক্সপ্রেস থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

রেলওয়ের দেওয়া তথ্যমতে, ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার নতুন রেলপথটি ২০২৩ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়। ২০২৩ সালের নভেম্বরে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে ঢাকা-কক্সবাজার রুটে নিয়মিত দুটি ট্রেন চলাচল শুরু করে। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চললেও নিয়মিত ট্রেনের দাবিতে সরব ছিল এই রুটের যাত্রীরা।

ডিএম২৭/এটিভি২৭০১/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ