https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দূষণ বিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ - atv sangbad দূষণ বিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ - atv sangbad দূষণ বিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

দূষণ বিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

সৈকত মনি, এটিভি সংবাদ / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

সৈকত মনি, এটিভি সংবাদ //

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৭টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সারাদেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৩টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ