https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার - atv sangbad ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার - atv sangbad ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার - atv sangbad
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অ্যাপলের নতুন সিইও টার্নাসের বেতন, কুকের আয় কমল কত? পরকালে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর ‘বাস্তবতা’ মোকাবিলা করতে হবে : জাতিসংঘ হার্ট অ্যাটাকের এই নীরব সতর্কসংকেত অবহেলা করলেই বিপদ পাকস্থলীর অ্যাসিড কি রেজর ব্লেড গলিয়ে দেয়? জানুন আসল সত্য বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বিলুপ্তির স্রোতে টিকে থাকা গাইবান্ধার গ্রামীণ জনপদের পলো বাওত উৎসব জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই হরিপুরে অধ্যাপক ডা. হাসিনা আফরোজের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি, এটিভি সংবাদ / ৩০৯ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি, এটিভি সংবাদ //

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও সদরের ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. শামছুল হক (৫০)। দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শাহাদত আলী (৪৭)। দানার হাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. মেহেদী হাসান (২৫)। হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আব্দুল আউয়াল (৫২)। তিনি ১১ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

thumbnail_1739102639817

পীরগঞ্জ থানা, পীরগঞ্জের পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০)। সনগাঁও গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. সাগর আলী (২২)। বর্তমানে জয় বাংলা (মোড়) এলাকায় বসবাস করছেন।

রুহিয়ার আসাননগর গ্রামের মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে মো. তাহেরুল ইসলাম (৪৮)। তিনি ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের সদস্য। কশালগাঁও গ্রামের মো. অসিব উদ্দিনের ছেলে মো. সাদেকুল ইসলাম (৪০)। তিনি ২০ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নের সদস্য।

রানীশংকৈল থানা, রানীশংকৈলের কলেজপাড়া বন্দর গ্রামের বিষু বসাকের ছেলে মো. স্বাধীন বসাক (৩০)। দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৪০)।

বালিয়াডাঙ্গী থানা, বালিয়াডাঙ্গীর বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সাজিদুর রহমান (সাজিদ) (৩৬)। বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জয়নুল হক (৪৩)। তিনি ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের সদস্য। মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো. শাহেদ আলী (৫৫)। তিনি ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের সদস্য। বোবরা গ্রামের মো. শামসুদ্দিন মিয়ার ছেলে মো. জিন্নাহ আলী (৩৬)। বড়বাড়ি (বুধু মেম্বার পাড়া) গ্রামের মো. রশিদুল হকের ছেলে মো. মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেগুলো তদন্তের আওতায় রয়েছে।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম মিডিয়াকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।

এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতা-সংক্রান্ত মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

ডিএম/এটিভি০৯০২/এম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ